×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ২৩৪৫৩৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর বৃহস্পতিবার প্রথম তিনি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন।
বিতর্কে দুর্বল পারফরমেন্স কঠিন চাপের মুখে পড়া বাইডেনের পুন:নির্বাচনের পথ বন্ধ করে দিতে পারে। খবর এএফপি’র।
ন্যাটো শীর্ষ সম্মেলনে বয়স ও স্বাস্থ্য নিয়ে নিজের ডেমোক্র্যাটিক দলের ক্রমবর্ধমান সমালোচনার চাপ প্রশমনের প্রচেষ্টারত ৮১ বছর বয়সী বাইডেনের দিকে বিশ্বের নজর থাকবে।
 হোয়াইট হাউস এটিকে একটি ‘বিগ বয়’ প্রেস কনফারেন্স বলে আখ্যায়িত করেছে এবং তিনি যে এ ধরনের কনফারেন্স পরিচালনা করতে পারেন তা প্রমাণে বাইডেন চাপের মুখে রয়েছেন। ট্রাম্পের সাথে বিতর্কে বিপর্যয়ের পর বাইডেন তার প্রেসিডেন্টের মেয়াদকালে এক বিরল চাপের মুখে পড়েছেন।
ওয়াশিংটন ডিসি কনফারেন্স সেন্টারে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠেয় এই সাংবাদিক সম্মেলনে বাইডেনের যে কোনও ভুল পদক্ষেপ তার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডেমোক্র্যাটদের আহ্বানকে আরো জোরদার করতে পারে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat