×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৪৩৪৫৪৫৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে গতকাল মঙ্গলবার বাংলাদেশের দুই কোম্পানি ‘বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড’ ও ‘ই.বি সলিউশন্স লিমিটেডে’ বৈদ্যুতিক গাড়ী, নবায়নযোগ্য বিদ্যুৎসহ অন্যান্য খাতে বিনিয়োগ সংক্রান্ত ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিসমূহের আওতায় মোট ২৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ে এই দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি এবং চীনের বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় ।
চুক্তিসমূহের আওতায় বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড ও সিএইচটিসি (হেংইয়াং) ইন্টেলিজেন্ট ইভি কোম্পানি লিমিটেড বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবে।  বিলিয়ন-১০ ও নিংবো সান ইস্ট সোলার কোম্পানি লিমিটেড সিলেটে একটি সোলার পার্ক স্থাপন করবে। বিলিয়ন-১০ ও হেশেং সিলিকন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নবায়নযোগ্য শক্তি শিল্পে বিনিয়োগ করবে। বিলিয়ন-১০ ও চংখে কুয়োরই (চুহাই) নিউ ম্যাটেরিয়াল টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশের বর্জ্য লুব্রিকেন্ট তেল পরিশোধন শিল্পে বিনিয়োগ করবে। এ ছাড়া  ই.বি সলিউশন লিমিটেড ও হংচি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ঢাকা সিটি মোবাইক প্রজেক্টে বিনিয়োগ করবে এবং ই.বি সলিউশন লিমিটেড ও নিংবো শেরিং নিউ এনার্জি টেকনোলজি লিমিটেড বাংলাদেশের স্মার্ট কোল্ড চেইন লজিস্টিক সলিউশন খাতে বিনিয়োগ করবে।
এ ব্যাপারে রাফিউর রহমান খান ইউসুফজাই সানি বলেন, ‘প্রধানমন্ত্রী ও উভয় দেশের সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে চীনের বেশ কিছু প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হয়েছে। এটা আমাদের জন্য দারুণ অর্জন।আমরা আশাবাদী, এই প্রকল্প গুলো বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বিশেষ অবদান রাখবে।’
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেইজিংয়ে ৯ জুলাই চীন-বাংলাদেশ ব্যবসায়িক সম্মেলনে ১৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat