×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৪৩৫৪২৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, সাহারা খাতুন ছিলেন সৎ ও আদর্শের মূর্ত প্রতীক। তার আদর্শিক গুণাবলী গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে।  
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সংকটকালে সাহারা খাতুনের দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা, মেধা ও সিদ্ধান্তে আমরা নেতা-কর্মীরা আন্দোলন করেছি। তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন। তিনি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। তার কাজ ও আদর্শ অনুসরণ ও অনুকরণ করে আমাদের রাজনীতি করা উচিত। তিনি সব সময় নিরব থাকতেন এবং দেশ ও রাজনীতি নিয়ে ভাবতেন। তিনি প্রধানন্ত্রীর একান্ত আপনজন ছিলেন। সততা ও নিষ্ঠার জন্য তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাপ্তাহিক গণবাংলা আয়োজিত আলোচনা ও শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ উপনেতা একথা বলেন। 
বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘তিনি (সাহারা খাতুন) যে হঠাৎ অসুস্থ হয়ে বিদায় নেবেন- তা আমার জানা ছিল না। একজন আদর্শ ও নীতিবান নেতা হতে হলে তাকে অনুসরণ ও অনুকরণ করলে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতি উপকৃত হবে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’
শোক ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য শামসুন নাহার ও মেহের আফরোজ, শিরিন নাঈম পুনম, প্রফেসর রেহানা খানম, শবনম জাহান শিলা, লায়ন মশিউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের  খান। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা এম এ করিম এবং সঞ্চালনায় ছিলেন ড. মোহাম্মদ জগলুল কবির। এছাড়া, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সংশ্লিষ্ট নেতা কর্মী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat