×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৪
  • ৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ছোট্ট স্কুল ক্রিকেট বালক থেকে আজ ক্রিকেট ইশ্বর। মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেটের বাইশ গজে আশা ছেলেটি অল্প দিনেই পুরো বিশ্বের নজর কাড়েন। তিনি আর কেউ নন রেকর্ডের বরপুত্র শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তির আজ ৪৫তম জন্মদিন। শুভ জন্মদিন শচীন। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ের মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার। বাবা মারাঠি ভাষার বিখ্যাত উপন্যাসিক রমেশ টেন্ডুলকার। চার ভাইবোনের মধ্যে সবার ছোট শচীন। কিশোর বয়সেই ক্রিকেটের রঙিন আলোতে এসে আলোকিত করেন পুরো বিশ্বকে। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। তারপর থেকেই শুরু ক্রিকেটের সঙ্গে পথচলা। প্রায় ২৪ বছরের ক্যারিয়ারে দুহাত ভরে ভারত ক্রিকেটকে দিয়েছেন তিনি। শুধু রেকর্ড নয় ক্রিকেট বিশ্বের সেরাদের মধ্যে একজন তিনি। একজন ‘পারফেক্ট’ ক্রিকেটারের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। তাইতো তাকে বলা হয় ‘ক্রিকেটের ভগবান’। ক্রিকেটের তিন ফরম্যাটেই উজ্জ্বল এই তারকা। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক শচীনের মোট রান ৩৪৩৫৯। ৪৬৩টি ওয়ানডেতে তার মোট রান ১৮৪২৬, সেঞ্চুরি ৪৯টি। এ সংস্করণে তার সর্বোচ্চ রান অপরাজিত ২০০। অন্যদিকে ২০০ টেস্টে ৫১টি সেঞ্চুরি মিলিয়ে মোট রান করেছেন ১৫৯২১, সর্বোচ্চ রান অপরাজিত ২৪৮। শচীন টেন্ডুলকার অবসরে যাওয়ার সময় ক্রিকেটের প্রায় সমস্ত ব্যাটিং রেকর্ডের মালিক ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান, ক্রিকেটের ইতিহাসের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র শত-সেঞ্চুরির রেকর্ডসহ অসংখ্য রেকর্ডের মালিকানা নিয়ে ক্যারিয়ারের সমাপ্তি টানেন তিনি। নানা অর্জন আর প্রাপ্তি নিয়ে ৪৪টি বসন্ত পার করে আজ তার ৪৫তম জন্মদিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat