×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৪৫৪৫৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হেডকোয়ার্টার্সের সাথে বাংলাদেশ পুলিশের ৩৬টি ইউনিটের ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে  ইউনিট প্রধানদের সঙ্গে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
আজ সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। 
ঢাকাস্থ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া, পুলিশের অন্যান্য ইউনিটের প্রধান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে একটি সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত হয়।
আইজিপি এপিএ’র লক্ষ্যমাত্রা অর্জন ও বাস্তবায়নে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশি¬ষ্ট সকলকে নির্দেশ দেন। তিনি নিয়মিত এপিএ’র বাস্তবায়ন অগ্রগতি মনিটরিংয়ের জন্যও পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন।
উলে¬খ্য, সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এপিএ একটি সরকারি সিদ্ধান্ত এবং সময়াবদ্ধ পরিকল্পনা, যা নির্দিষ্ট অর্থ বছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat