×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৪৫৬৪৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সোমবার দুপুরে বিচারপ্রার্থীদের জন্য তৈরী করা বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন।
উদ্বোধনের পরে ন্যায়কুঞ্জ পরিদর্শন করে সাংবাদিকদের উদ্দ্যেশ্যে প্রধান বিচারপতি বলেন, আদালতে বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলায় আদালত ভবনের সঙ্গে ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থী যারা আসেন তাদের বসার কোনো স্থান নেই, সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই, মায়েদের জন্য শৌচাগার নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে সারাদেশে ‘ন্যায়কুঞ্জ’ স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই স্থাপনা তৈরীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার বিভাগের পক্ষ থেকে ধনাবাদ জানান প্রধান বিচারপতি।
তিনি বলেন- ‘ন্যায়কুঞ্জের’ ভেতরে মায়েরা চাইলে শিশুদের দুগ্ধপান করাতে পারবেন। বিচারপ্রার্থী যারা আদালতে আসেন তারা বাধ্য হয়েই এখানে আসেন, তাদের বসার জন্য এটি স্থাপন করা হয়েছে। এই স্থাপনা তৈরীর মধ্য দিয়ে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।
ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এম. আলী আহমেদ, আপীল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলসহ বিচারকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat