×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৪৩৪৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে বন্দুকধারীর হামলায় ১৫ পুলিশ, এক ধর্ম যাজক ও ন্যাশনাল গার্ডের এক সদস্য এবং সন্দেহভাজন ৬ হামলাকারী নিহত হয়েছে। 
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রোববার রাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালা এবং উপকূলীয় শহর দেরবেন্তে এসব হামলা চালানো হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া বিবৃতিতে দেশটির ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটি বলেছে, ‘রোববার সন্ধ্যায় দেরবেন্ত ও মাখাচকালা শহরে দুটি গির্জা, ইহুদিদের একটি উপাসনালয় ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় চার্চের এক ধর্মযাজকসহ পুলিশ কর্মকর্তারা নিহত হয়েছেন।’
দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গয়ানা গারিয়েভা আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, হামলায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।
রাশিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, দেরবেন্তে তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি গারিয়েভা আরআইএ নভোস্তিকে বলেছেন, দেরবেন্তে ৬৬ বছর বয়সী এক যাজককে হত্যা করা হয়েছে।
দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ জনকে হত্যাকারী ৬ বন্দুকধারীকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলাকারীরা পুলিশের গাড়িতে গুলি চালায়।
বন্দুকধারীদের এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকা-’ হিসেবে আখ্যা দিয়ে ইতোমধ্যে রুশ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে।
বাকি বন্দুধারীদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের ঘটনায় দাগেস্তানে আজ থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat