×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৪৩৪৫৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড তারকা সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল দীর্ঘ সাত বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধলেন। রোববার (২৩ জুন) রাতে সোনাক্ষী সিনহা সাদা শাড়িতে রেজিস্ট্রি বিয়ে সাড়লেও রিসেপশন পার্টিতে পার্বতীর লুকে সবাইকে চমকে দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার প্রথমে আইনি বিয়ে, তারপর ধামাকেদার রিসেপশন পার্টি রেখেছিলেন সোনাক্ষী সিনহা-জাহিক ইকবাল। রিসেপশনের রাতে লাল শাড়িতে সেজেছিলেন সোনাক্ষী সিনহা।
এদিন নব-দম্পতির রিসেপশন পার্টিতে বর জাহির ইকবাল সাদা স্যুট, ম্যাচিং সাদা শার্ট এবং প্যান্ট সেটে হাজির হন। এদিকে নতুন বউ সোনাক্ষীকে দেখা গেল লাল বেনারসি ও মাথা ভর্তি সিঁদুরে। একেবারেই যেন দেবদাসের পার্বতীর সাজে ধরা দিয়েছেন শত্রুঘ্ন কন্যা।
এই লাল শাড়ির সঙ্গে টিমআপ করেছিলেন পান্না এবং সোনার গয়না। চোকার নেকলেস এবং কানের দুলও ছিল। মাথায় খোঁপা করে তাতে লাগিয়েছিলেন গজরা।আর সাজকে আরও বিশেষ করে তুলেছিল তার হাতের আলতা ও কপালের লাল টিপ।
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী- জাহিরের বিয়ের রিসেপশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ডান্স ফ্লোর মাতাতে দেখা যাচ্ছে নব দম্পতিকে।রাহাত ফতেহ আলি খানের জনপ্রিয় গান ‘আফরিন আফরিন’-এ নেচেছেন এই জুটি। নাচ দেখেই বোঝা যায়, চোখে হারাচ্ছিলেন ডবল এক্সেল অভিনেতা তার ভালোবাসাকে। 
২০১৭ সাল থেকে চুটিয়ে প্রেম করে আসছিলেন। ২০২২ সালে অ্যামি ভির্ক ও আশিস কৌরের গাওয়া ‘ব্লকবাস্টার’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন জাহির ইকবাল ও ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat