×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৫৪৫৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।গাজীপুরে বিআরআরআই’র সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সঙ্গে সকল বিভাগ, শাখা, আঞ্চলিক কার্যালয়, প্রকল্প এবং কর্মসূচিসমূহের প্রধানদের মধ্যে পৃথকভাবে চুক্তি স্বাক্ষর হয়।
এসময় বিআরআরআই’র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, এপিএ’র ফোকাল পয়েন্ট এবং কৃষি পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মো. ইসমাইল হোসেন, বিকল্প ফোকাল পয়েন্ট মো. মাহফুজ বিন ওয়াহাবসহ এপিএ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. শাহজাহান কবীর বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিআরআরআই। বর্তমানে খাদ্য উদ্বৃত্তের জায়গায় চলে আসছে। এটা জাতির জন্য খুবই স্বস্তিদায়ক বিষয়। খাদ্য নিরাপত্তা টেকসই করতে গবেষণা আরও জোরদার করতে হবে। এপিএ চুক্তিতে উল্লেখিত বিষয়গুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। 
অনুষ্ঠানের শুরুতে ২০২২-২৩ অর্থ বছরের এপিএ চুক্তি স্বাক্ষরকারী বিভাগ, শাখা, আঞ্চলিক কার্যালয়, প্রকল্প এবং কর্মসূচিসমূহের মধ্যে প্রথম স্থান অধিকারী অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন প্রকল্প, দ্বিতীয় স্থান অধিকারী যৌথভাবে কৃষি পরিসংখ্যান বিভাগ ও ফলিত গবেষণা বিভাগ এবং তৃতীয় স্থান অধিকারী উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধানের হাতে পুরস্কার তুলে দেন মহাপরিচালক। 
আঞ্চলিক কার্যালয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে বিআরআরআই’র আঞ্চলিক কার্যালয় কুমিল্লা, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে গোপালগঞ্জ এবং রংপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat