×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৪৩৪৫৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরাসি এক সাংবাদিক বৃহস্পতিবার বলেছেন, তিনি ১৩ বছরেরও বেশি সময় পর ভারত ছেড়েছেন। কারণ, তার ওয়ার্ক পারমিট প্রত্যাখ্যান করা হয়েছিল। ওয়ার্ক পারমিট প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে তিনি ‘ধারনাতীত সেন্সরশিপ’ বলে অভিহিত করেছেন।
সমালোচকরা বলছেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে গণমাধ্যমের স্বাধীনতা ক্রমবর্ধমান আক্রমণের শিকার হচ্ছে। যে সাংবাদিকরা স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে লিখেন, তারা প্রায়শই সরকারের তিরস্কারের শিকার হন।
সেবাস্তিয়েন ফার্সিস বলেছেন, মার্চ মাসে তার নিয়মিত সাংবাদিকতার অনুমতির মেয়াদ বৃদ্ধি প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানানোর পর তিনি এই সপ্তাহের শুরুতে ভারত ত্যাগ করেন।
তিনি রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল ও অন্যান্য প্রধান ফরাসি ভাষার মিডিয়া আউটলেটের পক্ষে কাজ করেছেন।
প্যারিসে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই কাজের নিষেধাজ্ঞা একটি বড় ধাক্কা হিসাবে এসেছে।’
ফার্সিস আরো বলেন, ‘ভারতে সাধারণ নির্বাচনের প্রাক্কালে এটি আমাকে জানানো হয়েছিল। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচনটি আমাকে কভার করতে নিষেধ করা হয়েছিল।’
আনুষ্ঠানিকভাবে বারবার অনুরোধ করা সত্ত্বেও ফার্সিসকে ওয়ার্ক পারমিট না দেয়ার কোন কারণ দেখানো হয়নি। তিনি একটি নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছিলেন।
তিনি আরো বলেন, কিন্তু এটি মঞ্জুর না হওয়া পর্যন্ত, ‘আমার পেশা চালিয়ে যেতে’ বাধা দেয়।
তাকে ভারত ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
তিনি বলেন, ‘কাজ বা আয় ছাড়াই, আমার পরিবারকে ব্যাখ্যা ছাড়াই ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।’
ফার্সিস একজন ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন এবং ভারতের ওভারসিজ সিটিজেন মর্যাদা পেয়েছেন- যা তাকে সেখানে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। তবে মিশনারি কার্যকলাপ, পর্বতারোহণ বা সাংবাদিকতার জন্য একটি বিশেষ অনুমতির প্রয়োজন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat