×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ৪৩৫৪৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এডেন সাগরে একটি কার্গো জাহাজ লক্ষ্য করে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এক নাবিক মারাত্মকভাবে আহত হয়েছে। পরে আমেরিকান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেছে। মার্কিন সামরিক বাহিনী এ জানিয়েছে। খবর এএফপি’র।
হুথিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এবং তারা বলেছে, তারা গাজা উপত্যকায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে।
হুথিদের এমন হামলায় আন্তর্জাতিক জাহাজ চলাচলে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করলেও এক্ষেত্রে হতাহতের ঘটনা বিরল।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতিতে বলা হয়, ‘হুথিদের হামলায় পালাউয়ান পতাকাবাহী এম/ভি ভার্বেনা নামের জাহাজটিতে আগুন ধরে যায়। এতে একজন বেসামরিক নাবিক গুরুতর আহত হয়েছে। ক্রুরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জাহাজটির মালিক হচ্ছেন ইউক্রেনের নাগরিক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat