×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ২৩৪৩৪৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, নিরাপদে ঘরমুখো মানুষের ঈদযাত্রার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ঈদ উপলক্ষে নিরাপদে যাত্রীদের বাড়িতে পৌছাতে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ঢাকা থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ৬৪টি ট্রেন ছেড়ে যায়। আজ দুই-একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে। এছাড়াও আমরা আম ও গবাদিপশু পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু করেছি।
আজ কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ঘরমুখো যাত্রীদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানান। রেলমন্ত্রী চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন। 
রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় আমরা গতকাল বুধবার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।  আমরা সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে চেষ্টা করছি।’
এসময় রেলপথ সচিব হুমায়ুন কবীর, মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat