×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৪৩৪৫৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশু অধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘের কালো তালিকাতে ইসরায়েলের সেনা এবং হামাস উভয়কে যুক্ত করা হয়েছে। এছাড়া এতে ইসরায়েল ও গাজা যুদ্ধে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে জাতিসংঘ যুদ্ধে শিশুদের ক্ষতি করার জন্যে সুদানের সেনবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে।
একইসঙ্গে সংস্থাটি বিশ্বজুড়েই শিশুদের ওপর এই ধরনের সহিংসতা বেড়ে যাওয়ার সমালোচনা করেছে।
মঙ্গলবার জাতিসংঘের রিপোর্ট থেকে এই কথা জানা গেছে।
রিপোর্টটি বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর আগেই রিপোর্টটি বার্তা সংস্থা এএফপি’র হাতে আসে।
এতে সংস্থার মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, ২০২৩ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি সহিসংতা চরম মাত্রায় পৌঁছে। গুরুতর লঙ্ঘনের ঘটনা বেড়েছে ২১ শতাংশ।
শিশুদের হত্যা ও পঙ্গু এবং স্কুল ও হাসপাতালে হামলার কারণে সুদানের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
ওই রিপোর্টে গুতেরেস লেখেন, গুরুতর লঙ্ঘনের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমি আতংকিত।
রিপোর্টে বিশ্বের ২০টি সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের হত্যা, আহত, নিয়োগ, অপহরণ ও যৌন সহিংসতার বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat