×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৪৩৪৫৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে সবার নজর কেড়েছে ধনকুবের মুকেশ আম্বানি ও বলিউড বাদশাহ শাহরুখ খানের হাতে থাকা সিগারেটের প্যাকেট।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিজনেস টাইকুন অনন্ত আম্বানি ও আনন্দ পিরামলের সঙ্গে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। পৌঁছেছিলেন শাহরুখ খানও। 
অনুষ্ঠানে মুকেশ আম্বানি ও শাহরুখ খানের খোশগল্পে মজে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসময় তাদের হাতে থাকা ৩১ টাকার ওআরএসের প্যাকেট দেখে অবাক নেটদুনিয়া।
ছবিতে দেখা যায়, শাহরুখকে কালোরঙা একটি গাঢ় স্যুট, একটি পনিটেল এবং চশমা পরে দারুণ দেখাচ্ছিল। এদিকে সাদা শার্টে হাসিমুখে আছেন মুকেশ আম্বানি।
ছবির মন্তব্যে নেটিজেনদের কেউ লিখেছেন, ‘আমি এই ওআরএস খাওয়ার মতো ধনী হতে চাই জীবনে ব্যাস, আর কিছু না’। 
একজন লিখেছেন,‘এটি সোডা পানীয়ের চেয়ে ভাল। এই গরম আবহাওয়ার জন্য উপযুক্ত। এছাড়াও সম্প্রতি শাহরুখের হিট স্ট্রোক হয়েছিল, সাবধানতা অবলম্বন করা ভাল’। শাহরুখ খানের সঙ্গে আম্বানিদের সখ্যতা কারও অজানা নয়। অনন্ত-রাধিকার দুটো প্রি-ওয়েডিং অনুষ্ঠানেই সপরিবারে হাজির ছিলেন শাহরুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat