×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ৩৪৪৩৪৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান আজ সোমবার সেনা সদর দপ্তরে সাক্ষাত করেছেন। 
বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। 
বিদায়ী বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। এরআগে বিমান বাহিনী প্রধানকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এরপর তিনি একটি গাছের চারা রোপণ করেন।
এছাড়াও,  সকালে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পু®পস্তবক অর্পণের পর বিদায়ী বিমান বাহিনী প্রধান বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat