×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ২৩৪৩৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা উপত্যকার উত্তরাঞ্চলে রোববার মার্কিন কার্গো বিমান থেকে ১০ মেট্রিক টনেরও বেশি খাদ্য ফেলা হয়েছে। ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে এই ধরনের সরবরাহ স্থগিত করার পর ফের তা ফেলা হলো। মার্কিন সামরিক বাহিনী এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আট মাসের ভয়াবহ সংঘাতের কারণে গাজার মানুষের জন্য মানবিক সহায়তার একেবারে জরুরি হয়ে পড়েছে। ইসরায়েল স্থলপথে সাহায্য প্রবেশে বিলম্ব করায় যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্র পথে এটি সরবরাহের দিকে মনোনিবেশ করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর গাজার মানুষের জীবন বাঁচতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলা হয়েছে।’
এতে বলা হয়েছে, ‘এই পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজায় ১,০৫০ মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে।’ এছাড়াও তারা গাজা উপকূলের সাথে সংযুক্ত একটি অস্থায়ী জাহাজের ঘাট দিয়েও গাজায় খাদ্য সহায়তা বিতরণ করেছে।
গাজা তাদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে রক্তক্ষক্ষী যুদ্ধের মধ্য দিয়ে চলায় তারা চরম ভোগান্তির মুখে পড়েছে।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি জানায়, গত ৭ অক্টোবর ইসরায়েলে  হামাসের নজিরবিহীন হামলার ফলে এই যুদ্ধ শুরু হয়। ওই দিন হামাসের হামলায় ১,১৯৪ ইসরায়েলি নাগরিক নিহত হয়, যার বেশিরভাগই বেসামরিক ছিল।
এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় কমপক্ষে ৩৭,০৮৪ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat