×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৩২৪৩৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হোয়াইট হাউসের কাছে শনিবার হাজার হাজার লোক গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে ‘রেড লাইন’ বিক্ষোভ করেছে।
তারা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহনশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
বিক্ষোভকারীরা ইসরায়েলির বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনীদের নাম লেখা দীর্ঘ ব্যানার বহন করছিল।
এদিকে ইসরায়েল গাজা যুদ্ধে দ্বিমুখো নীতির জন্যে সমালোচিত হচ্ছেন বাইডেন।
গত মে মাসে হোয়াইট হাউস বলেছিল, রাফায় ইসরায়েলি হামলা ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করেনি।এর দুই মাস আগে বাইডেন রাফায় ‘রেড লাইন’ অতিক্রম না করতে ইসায়েলকে সতর্ক করেছিল।
ভার্জিনিয়ার ২৫ বছর বয়সী বিক্ষোভকারী জায়েদ মাহদাবি বলেছেন, “আমি বাইডেনের কোন কথাই আর বিশ্বাস করি না। বাইডেনের ‘রেড লাইন’ এর বিষয়টি তার ভন্ডামি ও কাপুরুষতা।”
নার্সিং সহকারী তালা ম্যাককিনি(২৫) বলেছেন, “আমরা সবাই আশা করি এটি শিগগীরই বন্ধ হয়ে যাবে। তবে স্পষ্টত আমাদ্রে প্রেসিডেন্ট দেশের সাথে যেসব কথা বলেছেন তা মনে চলছেন না। এটা আপত্তিজনক।”
বিক্ষোভে অংশ নেয়া সকলেই প্রায় লাল পোশাক পরেছিল। তাদের হাতে ছিল ফিলিস্তিনী পতাকা। তারা বলছিল, “বাইডেনের ‘রেড লাইন’ মিথ্যা” এবং “শিশুদের ওপর বোমা হামলা চালানো আত্মরক্ষা নয়”।
এদিকে এই বিক্ষোভের প্রেক্ষিতে হোয়াইট হাউসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর পাঁচমাস বাকী। নির্বাচনে বাইডেন  রিপাবলিকান প্রার্থী  ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন। মুসলিম ও তরুণ ভোটারদের কারণে  চাপে রয়েছেন বাইডেন।
তাই এবারের মার্কিন নির্বাচনকে গণতন্ত্রের অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
ম্যাককিনি বলেন, “এটি খুবই হতাশাজনক যে আমাদের এমন একজন প্রেসিডেন্ট যিনি কথা রাখেন না। আমি তৃতীয় পক্ষকে ভোট দেবো”।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat