×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৬৫৬৫৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্টের বিচারপতি।
বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সফরকারী নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় এসে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তারা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। পরে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের  শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন তারা।
গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমানসহ গোপালগঞ্জের বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে বিচারপতিগন বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat