×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৫৬৪৫৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড তারকা অর্জুন কাপুর ও মালাইকা অরোরার ব্রেকাপ হয়েছে। গত কয়েক দিনের এমন গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অর্জুনের একটি নতুন পোস্ট ভক্তদের ভাবনা আরও বাড়িয়ে দিলো। 
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে পোস্ট করা একটি সাদাকালো ছবিতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে অর্জুনকে, তার হাতে স্যালাইনের চ্যানেল।
তবে হাতে আই-ভি চ্যানেল লাগানো থাকলেও, খুব গুরুতর কিছু হয়নি অর্জুনের। জানা যাচ্ছে, ভিটামিন থেরাপি চলছে অভিনেতার। 
শরীরে সরাসরি ভিটামিন ও মিনারেলস-এর বৃদ্ধির জন্য এই থেরাপির সাহায্য নেওয়া হয়। বিশেষ করে ভিটামিন ও মিনারেলস-এর ঘাটতি থাকলে এই থেরাপি করা হয়।
এই ছবি শেয়ার করতেই, ভক্তরা তার স্বাস্থ্যের খোঁজ নেন। একজন জিজ্ঞাসা করেন, ‘সব ঠিক আছে? আপনি কেমন আছেন?’ আর এক জন জিজ্ঞাসা করেন, ‘আশা করছি আপনি ভাল আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্র খবর দিয়েছে যে তাদের ব্রেকাপ হয়েছে। যদিও মালাইকার ম্যানেজার খবরটিকে বলে উড়িয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat