×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ২৩৪৪৫৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা চলতি অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।
আজ বৃহষ্পতিবার বিকাল ৩ টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
এবার প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩০ হাজার ৪৮২ কোটি টাকা।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় এবারের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে। এ খাতে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৯ হাজার ৯৮৪ কোটি টাকা ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে যা ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩৪ হাজার ১৩১  কোটি টাকা ছিল।
এবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হয়েছে। 
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন,একটি শিশুর জ্ঞানের ভিত তৈরি হয় প্রাথমিক শিক্ষার স্তরে। তাই  জাতীয় উন্নয়নে প্রাথমিক শিক্ষার প্রভাব সুগভীর এবং এটি টেকসই উন্নয়ন নিশ্চিত করার অন্যতম প্রধান ধাপ। এ বিবেচনায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান কার্যক্রমগুলোকে আরো গতিশীল করার পাশাপাশি এ খাতের উন্নয়নে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat