×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ২৩৪৩৪৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বেশ কয়েক বছর বিরতির পর আবারও কাজে ফিরেছেন। তবে অন্যান্য তারকাদের মতো সামাজিক যোগাযোগমাধ্যম একেবারেই ব্যবহার করেন না সারিকা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘যান্ত্রিক জীবন, প্রতিযোগিতা, দৌড় এসব আমার পছন্দ নয়। যে কারণে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না।’
প্রত্যাশামতো নাটকের গল্প পেলেই কাজ করেন বলে জানিয়েছেন সারিকা। তিনি বলেন, শিল্পী হিসেবে গল্পের জায়গায় চাওয়া-পাওয়ার প্রত্যাশার মিল থাকে না। বিষয়টা তো প্রযোজক ও পরিচালকের ওপর। তারপরও চেষ্টা করে যাচ্ছি, বেছে কাজ করতে।
অভিনেত্রী আরও বলেন, আসন্ন ঈদে পাঁচটির মতো নাটকে কাজ করেছি। চঞ্চল ভাইয়ের সঙ্গে এখন ঈদের সাত পর্বের নাটকের শুটিং করছি। দারুণ গল্প, ভালো লাগছে অভিনয় করে। এছাড়াও রায়হান রাফী ও আবদুল্লাহ মোহম্মদ সাদের ওটিটির কাজ শেষ করেছি।একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সারিকা। এরপর ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন এ অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat