×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ৪৫৪৫৩৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
“করবো ভুমি পুনরুদ্ধার, রুখবে মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যে ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে শরীয়তপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান প্রমূখ। এছাড়াও বীরমুক্তিযোদ্ধাগণ, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ ও পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বৈশ্বিক পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও উষ্ণতার বিরুপ প্রভাব মোকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানো ও পরিচর্যাসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে নিরলস পদক্ষেপ নেয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat