×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ৩৪৪৫৩৪৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‌্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশিদ।
তিনি আজ বুধবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে হারুন অর রশিদ  টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফত ইসলাম, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদ, র‌্যাব-১০ এর অধিনায়ক লে. কর্ণেল ফায়েজুল আরিফিনসহ  র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা ও গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat