×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ২৩৪৩৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (‌ইডি)‌ তলব করেছিল। কিন্তু সেই ডাকে সাড়া দিলেন না অভিনেত্রী। 
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, বুধবার ৫ জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি অফিসে নোটিশ দিয়ে তলব করেছিল ইডি। তবে আজ, বুধবার অভিনেত্রীর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে আইনজীবী পাঠিয়ে তা ইডিকে জানিয়েছেন ঋতুপর্ণা।
এসময় ইডির কাছে বাড়তি সময়ও চেয়েছেন এই অভিনেত্রী। সেক্ষেত্রে এই বাড়তি সময় চাওয়ার মধ্যে কোনও অন্যায় বা অপরাধ দেখছেন না ইডি অফিসাররা। এমনটিই জানিয়েছে ইডি সূত্র। 
আগামীকাল ৬ জুনের পর যে কোনওদিন অভিনেত্রী ইডি অফিসে আসতে পারবেন বলে তার আইনজীবী জানিয়েছেন। তবে পরবর্তী তারিখ কবে হবে সেটি জানা যায়নি।
এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজ ভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় রোজ ভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। 
যে ছবির কয়েকটিতে অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat