×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ৪৩৫৪৩৫৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলছেন, বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি নানা চক্রান্ত অব্যাহত রয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত বন্ধ হয়নি।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিজ বাসভবনে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসান ইসলাম টিটু বলেন, দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা প্রয়োজন। সামনের সময় আরো চ্যালেঞ্জের। প্রধানমন্ত্রী বলেছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই। অনেকের মধ্যে কিছু ক্ষত থাকে। এগুলো সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দল হলো আমার প্রধান শক্তি। আমাদের মূল বাধা অতিক্রম করতে হলে দলকে আরও সুসংগঠিত করতে হবে।
দেলদুয়ার উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশে আহসানুল ইসলাম টিটু বলেন, সামনে বৃষ্টি, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলবেন। উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ। জনগণের কাছে যেতে হবে বারবার। জনগণের ভোটের ও রায়ের মাধ্যমেই জয় হয়। সেই রায় মেনে আমাদের রাজনীতি করতে হবে। শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।
দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বিদ্যুৎ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা সুলতানা পলি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতৃবন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat