×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ৪৫৬৪৫৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোর জেলায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে গত দুইদিনে আমদানিকৃত ১২০ টন কাঁচামরিচ দেশে এসে পৌঁছেছে।  
স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ মে) ও বৃহস্পতিবার (৩০ মে) দুইদিনে দেশের কয়েকটি প্রতিষ্ঠানের আমদানিকৃত মোট ১২০ টন কাঁচামরিচ নিয়ে ১৩টি ট্রাক ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
কাঁচামরিচ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলে- রাজ এন্টারপ্রাইজ, শিমু এন্টারপ্রাইজ ও সেঞ্চুরী প্লাগ। বেনাপোল স্থলবন্দর থেকে খালাস হয়ে এসব কাঁচামরিচ রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাবে। 
বন্দর সূত্র জানায়, প্রতি টন ২৩৮ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজিতে সরকারকে ৩৯ টাকা আমদানি শুল্ক পরিশোধ করতে হয়েছে। এতে বেনাপোল বন্দর পর্যন্ত প্রতিকেজি কাঁচামরিচের আমদানি খরচ পড়েছে প্রায় ৭০ টাকা। 
বেনাপোল স্থলবন্দরে খাদ্যদ্রব্যের মান পরীক্ষায় নিয়োজিত উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, প্রায় ১০ মাস পর ভারত থেকে আবারো কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানিকারকরা যাতে দ্রুত তাদের পণ্য বন্দর থেকে খালাস করতে পারেন সে বিষয়ে সবধরনের সহযোগিতা করা হচ্ছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, গত দুইদিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২০ টন কাঁচামরিচ ১৩টি ট্রাকে ভারত থেকে আমদানি করা হয়েছে। এর মধ্যে বুধবার পাঁচটি ট্রাকে ৩৭ টন ও বৃহস্পতিবার আটটি ট্রাকে ৮৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। পণ্য চালান দ্রুত খালাস দিতে বন্দরের সংশ্লিস্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানিকৃত কাঁচামরিচ আমদানিকারকরা দেশের বিভিণ্ন স্থানে নিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat