×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২৩৪৩৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজার রাফাহ শহরের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হত্যাকান্ডের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যা বয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার  ‘অল আইজ অন রাফা’ শ্লোগানটি নিয়ে।
এএফপি জানায়, গত রোববার রাফার একটি তাঁবুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৪৫ জন মারা যায়। এর অধিকাংশই নারী ও শিশু। এতে ২শ’ জনের বেশি আহত হয়েছে।
এই ঘটনার পর জাতিসংঘের এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) এক্সে একটি পোস্টে লিখেছে, ‘গাজা অঞ্চল পৃথিবীর বুকে নরকে পরিণত হয়েছে। পরিবারগুলো আশ্রয় খুঁজছে, যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু গাজা উপত্যকায় নিরাপদ জায়গা বলে কিছু নেই। এখানে কেউ নিরাপদ নয়; বেসামরিক লোকও নয়, আবার কোনো সংস্থার কর্মী নয়। কাউকে রেহাই দেওয়া হয়নি। আমাদের দরকার এখন যুদ্ধবিরতি।’
এই হামলা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে, অনেকে এর নিন্দা করেছেন এবং অনেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
‘অল আইজ অন রাফা’ স্লোগানটি এসেছে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসের পরিচালক রিক পিপারকর্নের একটি বিবৃতি থেকে। তিনি ফেব্রুয়ারিতে এই মন্তব্য করেছিলেন। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের অবশিষ্ট ঘাঁটি রাফাতে হামলার আগে রাফাহ থেকে উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন।
‘অল আইজ অন রাফা’ কৃত্রিম বুদ্ধিমত্তার এই স্লোগানটিই এখন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় স্লোগান।
বলিউডের প্রভাবশালী তারকাদের অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করে গণহত্যা, শিশুহত্যা ও যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, সোনম কাপুর, কঙ্কনা সেন শর্মা, ইলিয়ানা ডি’ক্রুজ, আয়েশা টাকিয়া, নোরা ফাতেহি, ফাতিমা সানা শেখ, সামান্থা প্রভু, দিয়া মির্জা ও স্বরা ভাস্কর।
এছাড়া ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, কৌতুক অভিনেতা বীর দাস, সংগীতশিল্পী শিল্পা রাওসহ আরও অনেকেই তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘অল আইজ অন রাফা’ লেখা ভাইরাল ছবিটি শেয়ার করেছেন।
পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী ডুয়া লিপা, অভিনেতা পেড্রো পাসকেল, মডেল বেলা হাদিদসহ আন্তজার্তিক অনেক তারকাও এই ছবিটি শেয়ার দিয়েছেন। গতকাল বুথবার গভীর রাত পর্যন্ত ছবিটি ৪৪ মিলিয়ন বার শেয়ার হয়েছে।
এদিকে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, ইসরায়েলি প্রতিশোধমূলক পাল্টা হামলায় এই পর্যন্ত ৩৬ হাজার ১শ’ ৭১ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এদের বেশিরভাগই নারী ও পুরুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat