×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৪৫৬৪৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় আজ ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ২৬’শ পরিবারের মাঝে সরকারিভাবে  শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়েছে। এ দুই উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা তুলে দেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। একইসাথে সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।
এ সময় লালমোহনে ৪৫০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবনসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয় । একই সাথে ১১’শ ৫০ পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এছাড়া তজুমদ্দিন উপজেলায় ৪৭০ জনকে শুকনো খাবার ও ৫৩০জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ কালে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে  লালমোহন ও তজুমদ্দিন উপজেলার প্রায় ৮০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্গত মানুষের দুঃখ কষ্ট লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়ে মানুষের যেসব বাড়িঘর নষ্ট হয়েছে আমরা সেসবের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই তাদের পুনর্বাসন করা হবে।
পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন ও সাধারণ মানুষের খোঁজ খবর নেন।
এ সময় লালমন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat