×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৬৭৫৬৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোতে মঙ্গলবার ইসরায়েলি দূতাবাসের বাইরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে দেশটির সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শনকালে এই সংঘর্ষ হয়। এএফপি সাংবাদিকরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মেক্সিকো সিটির লোমাস ডি চ্যাপুলটেপেক এলাকায় অবস্থিত কূটনৈতিক কমপ্লেক্সের বাইরে মুখোশ পরিহিত কতিপয় বিক্ষোভকারী তাদের পথ আটকে রাখা দাঙ্গা পুলিশদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে সেখানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
‘রাফার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে’ প্রায় ২শ’ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রায় ৩০ জন বাধা অতিক্রম করে ইসরায়েলি দূতাবাস মিশনে পৌঁছানোর চেষ্টা করে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়ে এবং বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেল কুড়িয়ে নিয়ে পাল্টা হামলা চালায়।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, রাফাহ শহরের বাইরে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। ওই শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৪৫ জন প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat