×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৬৫৪৫৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনি সংগঠন  হামাসের সশস্ত্র শাখা গাজা উপত্যকায় শনিবার অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে একজন ইসরায়েলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি করেছে।
তবে ইসরাইল এ দাবি অস্বীকার করেছে।
এজেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, হামাস জাবালিয়া ক্যাম্পের একটি টানেলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় ইসরায়েলি  বাহিনীর  ‘সকল সদস্য নিহত, আহত কিংবা বন্দী’ হয়েছে।
হামাস একজন সৈন্যকে মাটিতে টেনে নিয়ে যাওয়ার ছবিও প্রকাশ করেছে। এতে সৈন্যটিকে একজন বন্দী ইসরায়েলি হিসাবে উপস্থাপন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ছবির সত্যতা  যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্য অপহরণ করার মতো কোন ঘটনা সেখানে ঘটেনি বলে দাবি করেছে।
জাতিসংঘের শীর্ষ আদালতের সামরিক অভিযান বন্ধের আদেশ উপেক্ষা করেই ইসরায়েল রাফায় যুদ্ধবিমান থেকে   বোমা এবং কামানের গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে।
এদিকে গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধে প্যারিসে নতুন উদ্যোগ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat