×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ৪৩৫৪৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন সংসদ সদস্য আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।  
শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী  বলেন, আজ বুধবার সন্ধ্যায় শেরে-বাংলা নগর থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে । 
তিনি আরও বলেন, অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 
সংসদ সদস্য আনার সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান  থেকে তিনি ভারতে চিকিৎসার জন্য গেছেন। তাই তার  মেয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন ।
উল্লেখ্য, গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে যাওয়ার দু’দিনপর তার আর কোন খোঁজ-খবর পায়নি তার পরিবার। এরপর পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে জানালে বাংলাদেশের পুলিশ ভারতের পুলিশের সাথে যোগাযোগ করে। ভারতের পুলিশ আজ বাংলাদেশ পুলিশকে সংসদ সদস্য আনার খুন হয়েছেন বলে নিশ্চিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat