×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৪
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। নারীর সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য এ সম্মাননা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আগামী বৃহস্পতিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর ঘিরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে সিডনিতে ‘গ্লোবাল সামিট অব উইমেন’- শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬-২৮ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রীকে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। এর আগে গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, চিলির সাবেক প্রসিডেন্ট মিশেল ব্যাশেলেট, আয়ারল্যান্ডের সাবেক প্রসিডেন্ট মেরি রবিনসন। অস্ট্রেলিয়া সফরে উইমেন সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে ২৮ এপ্রিল দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। সম্মেলনের সাইড লাইন বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। ১৯৯০ সাল থেকে প্রতি বছর গ্লোবাল উইমেন সামিট অনুষ্ঠিত হচ্ছে। গত বছর টোকিওতে এ সামিট অনুষ্ঠিত হয়। এবারের সামিটের আয়োজক অস্ট্রেলিয়া। বিশ্বের ৬০টি দেশের প্রায় এক হাজারের বেশি প্রতিনিধি সামিটে অংশ নেবেন। বিভিন্ন দেশের সরকার প্রধানরাও এতে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat