×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ২৪৩৪৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান মিলেছে খুঁজে পাওয়া গেছে। তবে এতে ‘প্রাণের কোন চিহ্ন নেই।’ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে সোমবার এ কথা বলা হয়েছে।
হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেলেও এর যাত্রীদের মধ্যে কারো জীবিত থাকার চিহ্ন পাওয়া যায়নি। হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর রাষ্ট্রীয় টিভির খবরে এ কথা বলা হয়েছে।
এর আগে ইরানের রেডক্রিসেন্ট প্রধান পীরহোসেন কোলিভান্দ জানিয়েছিলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। তবে পরিস্থিতি ভালো নয়।
পীরহোসেন বলেন, ‘রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। আমরা হেলিকপ্টারের দিকে এগোচ্ছি। পরিস্থিতি ভালো নয়।’
উল্লেখ্য,  ইব্রাহিম রাইসি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে রোববার সেখানে যান। এ সময়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।
কিন্তু পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দু’টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
বিধ্বস্তের পরপরই ৭৩টি উদ্ধারকারী দল তাদের কাজ শুরু করে। কিন্তু ঘনকুয়াশা ও বৃষ্টি উদ্ধারকাজে মারাত্মক বাধ্ াহয়ে দাঁড়ায়।
এদিকে দেশট্রি স্বরাষ্ট্র মন্ত্রী আহমাদ ভাহিদি জনগণের প্রতি বিদেশী কোন চ্যানেলের প্রতি কান না দিয়ে ‘কেবলমাত্র রাষ্ট্রীয় টেলিভিশনের খবর থেকে তথ্য’ জানার আহ্বান জানান।
ইব্রাহিম রাইসি ২০২১ সাল থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মধ্যপন্থী হাসান রুহানির স্থলাভিষিক্ত  হন।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানীদ্রে প্রতি ‘উদ্বিগ্ন না হওয়ার’ আহ্বান জানিয়ে বলেছেন, ‘এতে দেশের কাজের কোন ব্যাঘাত ঘটবে না”।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat