×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ২৩৫৪৩৩৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে। ‘এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (ইইএসডি) এর আয়োজনে ১৮ মে, ২০২৪ রাজধানীর আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি সেমিনার হলের এই অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
তারা বলেন, পরিবেশগত মূল্যবোধ ও নৈতিকতা চর্চার ভিতর দিয়ে প্রাণ-প্রকৃতি ও বৈচিত্র্যতা সুরক্ষিত থাকবে এবং প্রাকৃতিক পরিবেশ বিকশিত হবে। অন্যদিকে, পরিবেশ নৈতিকতা চর্চা এবং পরিবেশ সুরক্ষায় নৈতিক মূল্যবোধ প্রজন্মের ভিতর জাগ্রত না হলে, পরিবেশের মূল্যবান উপাদানগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিসার্চ সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর পরিচালক লেখক ও গবেষক পাভেল পার্থ। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, মানুষ ও পরিবেশের ভিতর সম্পর্কের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ নিয়ে আলাপ করেন পরিবেশ নীতিবিদরা। পরিবেশগত ক্ষয়ের কারণে সহজলভ্য প্রাকৃতিক সম্পদগুলো ক্রমান্বয়ে দুর্লভ হয়ে উঠে এবং প্রাণীকূলের বেঁচে থাকাকে সংকটে ফেলে দেয়। পরিবেশগত এই ক্ষয়রোধ করার জন্য আমাদের দায়-দায়িত্ব আছে। 
সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান এর সভাপতিত্বে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন  বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর সহ-সম্পাদক মিহির বিশ^াস, ঢাকা বিশ^বিদ্যালয়ের আইইআর-এর  অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক প্রফেসর আফসান চৌধুরী, আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল। 
সেমিনার শেষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পূর্বে অনুষ্ঠিত কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইইএসডি) প্রতিষ্ঠানটি নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় দেশের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা গঠনে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat