×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ২৩৩৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মে দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ঢালিউডের সাড়াজাগানো অভিনেত্রী শাবনূর। গতকাল শ্রমিক দিবসের মূল্যায়ন করে মূল্যায়ন করে তিনি লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয়শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। 
প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাত–দিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাদের অর্জনকে সম্মান জানাতে হবে।’
জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, ‘মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয়, সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। মহান মে দিবসে সব শ্রমজীবী মানুষকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’
দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে এ নায়িকা। ইতিমধ্যেই তিনি বেশ ক’টি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। 
চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের। পাশাপাশি ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামে আরও দুটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে জনপ্রিয় এই অভিনয়শিল্পীর। 
গেল ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন শাবনূর। আর তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সহকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat