×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৯
  • ৪৫৬৫৫৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, এসএম সুলতানের বাড়িসহ বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কারের মধ্য দিয়ে সংরক্ষণ করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ঐতিহ্য ঠিক রেখে শিগগিরই সুলতান মঞ্চ সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
আজ সোমবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে অনুষ্ঠিত ১৫দিন ব্যাপী সুলতান মেলার সমাপনী ও সুলতান পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী। 
তিনি আরো বলেন, নড়াইল, সাহিত্য ও শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। বাংলার ঐতিহ্যকে চিত্রশিল্পের মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরেছেন বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান। তাঁর অংকিত চিত্রে গ্রাম বাংলার মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে।
পরে, অনুষ্ঠানে চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভীর হাতে ‘সুলতান পদক’ তুলে দেন প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী চিত্র প্রদর্শন গ্যালারী, শহরের মাছিমদিয়াস্থ চিত্রশিল্পী সুলতানের বাসভবন, সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরাতন ভবন পরির্দশন করেন।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। বিশেষ অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান,  নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat