×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ২৩৪২৩৩৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বিএসটিআই থেকে প্রদানকৃত হালাল সার্টিফিকেটের মূল্যায়ণ’- শীর্ষক এক মতবিনিময় সভা আজ রোববার বিএসটিআই’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন।
ব্যবসায়ীরা বিএসটিআই থেকে প্রাপ্ত হালাল সনদ গ্রহণ করে বিদেশে পণ্য রপ্তানিতে কোন বাধার সম্মুখীন হচ্ছেন কিনা- সে বিষয়ে মতামত নেওয়ার জন্যই এ সভার আয়োজন করা হয়।
বিএসটিআই হতে প্রদানকৃত হালাল সার্টিফিকেটের মূল্যায়ণ বিষয়ক মতবিনিময় সভায় এফিবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমীন হেলালী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ, ঢাকা চেম্বারের পরিচালক এম মোসাররফ হোসেন, বিএসটিআই’র হালাল সার্টিফিকেশন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. জহুরুল ইসলাম, অধ্যাপক ড. মো. শামছুল আলমসহ বিশেষজ্ঞ প্রতিনিধিবৃন্দ ও এ সংক্রান্ত স্বার্থসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।
এছাড়া অনুষ্ঠানে বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেশনপ্রাপ্ত প্রতিষ্ঠান বেঙ্গল মিট প্রসেসিং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, আকিজ বেকার্স লিমিটেড, বাংলাদেশ এডিবেল অয়েল, নিউজিল্যান্ড ডেইরি, ডেনিস ফুড, অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ড্রাস্ট্রি, কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।     
সভায় বক্তারা জানান, বিএসটিআই এসএমআইআইসি’র  সদস্য ও এসএমআইআইসি’র মান বাংলাদেশ মান (বিডিএস) হিসেবে গৃহিত করে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে একাধিক অডিটের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে হালাল সনদ প্রদান করে। বিএসটিআই’র হালাল সনদ গ্রহণ করে রপ্তানিতে কোন বাধার সম্মুখীন হচ্ছেন না বলেও তারা জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat