×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ২৩৪৩৩৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন। 
হোয়াইট হাউস বুধবার এ কথা বলেছে।
যুক্তরাষ্ট্রে একের পর এক বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধ নিয়ে  প্রতিবাদ-বিক্ষোভ চলছে। বিশেষ করে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চলমান বিক্ষোভ মিডিয়া ও রাজনীতিবিদদের দৃষ্টি কেড়েছে। 
বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলী হামলার শিকার ফিলিস্তিনীদের প্রতি সংহতি প্রকাশ করেছে। 
কিন্তু ইসরায়েলপন্থী সমর্থকসহ অন্যরা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে এতে এন্টি সেমেটিক নানা ঘটনা বেড়ে যাবে। এছাড়া ক্যাম্পাসগুলোতে ভীতিপ্রদর্শন ও ঘৃণামূলক বক্তব্যকে উৎসাহিত করছে বলেও তারা উল্লেখ করেন।
এ প্রেক্ষিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এক ব্রিফিংয়ে বলেছেন, প্রেসিডেন্ট ক্যাম্পাসে বাক স্বাধীনতা, বিতর্ক ও বৈষম্যহীনতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশ করতে পারবে। কিন্তু যখন আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্যের কথা বলি, যখন সহিংসতার কথা বলি তখন আমাদের এটাকে বন্ধ করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত হামলায় এ  পর্যন্ত ৩৪ হাজার ২শ’রও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।
এ প্রেক্ষিতে বিশেষকরে তরুণ আমেরিকানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলম্বিয়া, ইয়েল, টেক্সাসসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat