×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৪
  • ২৩৪৩৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেমিট্যান্স প্রেরণকারী ও তাদের পরিবারের জন্য বিশেষ ‘স্মার্ট কার্ড’ (Smart Card) প্রদানের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। স্মার্ট কার্ডের মাধ্যমে যাতে রেমিট্যান্স প্রেরণকারীর পিতা-মাতা ও স্ত্রী-সন্তানেরা সকল পর্যায়ের সরকারি হাসপাতাল, সরকারি সেবা অফিস ও সুরক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ প্রাধিকার প্রদান করার সুপারিশ করেছে কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের “অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এর সভাপতিত্বে এসব সুপারিশ করা হয়। 
বৈঠকে কমিটি সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এম এ মান্নান, এ কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, এ কে এম সেলিম ওসমান ও রুনু রেজা  অংশগ্রহণ করেন।
বৈঠকে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে গতি আনয়নের লক্ষ্যে চলমান আর্থিক প্রণোদনার পাশাপাশি অ-আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়ে আলোচনায় উল্লেখিত স্মার্ট কার্ডের কথা উঠে আসে।
এছাড়াও বিমানবন্দরে নির্বিঘ্নে ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্স এর সুবিধা প্রদান করার পরামর্শ প্রদান করা হয়। রেমিট্যান্স আয় বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট অ্যাপস (Smart apps) এর ব্যবহারে প্রবাসীরা যাতে নির্বিঘ্নে অর্থ প্রেরণ করতে পারে সেজন্য তাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে স্বচ্ছ প্ল্যাটফর্মে কার্যক্রম গ্রহণ করার পরামর্শ প্রদান করা হয়। 
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat