×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ২৩৩৪৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দলটি। 
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুপুরে গণমাধ্যমকে জানান, ২৬ এপ্রিল সমাবেশ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ পেছানো হতে পারে।
এর পর বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, প্রচণ্ড গরমের কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে। পরে তারিখ চূড়ান্ত করে জানানো হবে।
এর আগে ২৬ এপ্রিল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat