×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২১
  • ৪৪৫৩৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানের দুটি সামরিক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং আরো সাতজন নিখোঁজ হয়েছে। আপাতভাবে একে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।
জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সের (এসডিএফ) একজন মুখপাত্র শনিবারের এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, একজনকে উদ্ধারের পর তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।  
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মিনোরো কিহারা বলেছেন, সাগরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ কোথায় পড়েছে উদ্ধারকারীরা তা শনাক্ত করেছেন।
দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।
তবে পরে ফ্লাইট রেকর্ডার উদ্ধারের কথা জানিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের সম্ভাবনাসহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সম্প্রচার কেন্দ্র এনএইচকে’র খবরে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের আইজু দ্বীপপুঞ্জে রাতে মহড়াকালে ২৫ মিনিটের ব্যবধানে সম্ভবত এ দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্য কোন দেশের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছে এনএইচকে।
উল্লেখ্য, চীনের ক্রমবর্ধমান শক্তিমত্তা এবং উত্তর কোরিয়ার অনিশ্চিত আচরণের প্রেক্ষিতে জাপান যুক্তরাষ্ট্র ও এশিয়ার অন্যান্য দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat