×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৯
  • ২৩৪৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাটার হাবিবুর রহমানের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। এই জয়ে ষষ্ঠ ও শেষ দল হিসেবে ডিপিএলের সুপার লিগের টিকিট পেল গাজী গ্রুপ। হাবিব ৮১ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন। 
এ ম্যাচে গাজী গ্রুপের জয়ে সুপার লিগে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে সুপার লিগে নাম লেখায় গাজী গ্রুপ। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে থেকে লিগ শেষ করলো লিজেন্ডস অব রূপগঞ্জ।
নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮০ রান করে সিটি ক্লাব। দলের পক্ষে হাসান ৩৮, রাফসান আল মাহমুদ ৩৭ ও রায়ান রাফসান রহমান ২৫ রান করেন। গাজী গ্রুপের রুয়েল মিয়া ৩টি, হাবিব মেহেদি-আব্দুল গাফফার সাকলাইন ও মঈন খান ২টি করে উইকেট নেন। 
জবাবে হাবিবুরের ঝড়ো ইনিংসের সুবাদে ২৪ দশমিক ১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ। ১০টি চার ও ৬টি ছক্কায় ৮১ বলে অপরাজিত ১০২ রান করেন হাবিবুর। 
২২ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে ওপেনার আনিসুল ইসলামের সাথে ১৩১ রানের জুটি গড়েন হাবিবুর। ৫০ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৬১ রান করেন আনিস। 
দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই জয়ে টেবিলের দশমস্থান পেলেও রেলিগেশন লিগে রূপগঞ্জ টাইগার্স এবং গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির সাথে খেলতে হবে পারটেক্সকে। টেবিলের ১১তমস্থানে রূপগঞ্জ টাইগার্স এবং ১২তম স্থানে আছে গাজী টায়ার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat