×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ২৩৪৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিউবার পক্ষে চার দশকেরও বেশি সময় ধরে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাবেক এক মার্কিন রাষ্ট্রদূতকে শুক্রবার ফেডারেল আদালত ১৫ বছরের কারাদন্ড দিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ৭৩ বছর বয়সী ভিক্টর ম্যানুয়েল রোচাকে গত ডিসেম্বরে গ্রেফতার করা হয়েছিল। সে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বিদেশি এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাজ করে বলে জানান মার্কিন কর্মকর্তারা।
রোচা ফেব্রুয়ারিতে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারে দোষী না হলেও পরে ফেডারেল প্রসিকিউটরদের সাথে একটি চুক্তি করেন।
শুক্রবার মিয়ামিতে সাড়ে তিন ঘণ্টা শুনানির পর বিচারক বেথ ব্লুম রোচাকে বলেন, তিনি তাকে ‘আইন দ্বারা অনুমোদিত সর্বোচ্চ শাস্তি’ দেবেন।
আইন অনুযায়ী ১৫ বছরের সাজা ছাড়াও রোচাকে ৫ লক্ষ মার্কিন ডলার জরিমানা করা হয়।
মার্কিন কর্তৃপক্ষের মতে, কলম্বীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোচা ১৯৮১ সালে কিউবার জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্সের (ডিজিআই) গোপন এজেন্ট হিসেবে হাভানাকে সহায়তা করতে শুরু করে এবং তিনি গ্রেফতার না হওয়া পর্যন্ত তার গুপ্তচরবৃত্তির কার্যক্রম অব্যাহত ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat