×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৪৩৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ সাম্প্রতিক ঝড়ে লালমোহন উপজেলার ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারের মধ্যে সরকারি সহায়তা হিসাবে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। 
পাশাপাশি, স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়েছে। আজ  বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সহায়তা বিতরণ  অনুষ্ঠানে ভার্চুয়ালি  প্রধান অতিথি'র বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য (ভোলা-৩) নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন প্রমূখ। 
এ অনুষ্ঠানে ঝড়ে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সরকারিভাবে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিনহাজার করে টাকা প্রদান করা হয়। একই সাথে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ হতে প্রত্যেকটি পরিবারকে ১০ হাজার করে টাকা এবং একটি করে  শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat