×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ২৩৪৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি আকর্ষনীয় নাচের জন্য ‘বেলি ডান্স কুইন’ হিসেবে পরিচিত। তবে ক্যারিয়ারের লম্বা সময়ে একাধিক মানুষের সঙ্গে নাম জড়ালেও কোনো সিরিয়াস সম্পর্কে দেখা যায়নি তাকে। এবার বিয়ের কথা ভাবছেন তিনি। শুধু তাই নয় মা হওয়ার আকাঙ্ক্ষাও রয়েছে তার। 
সম্প্রতি ‘কানেক্ট এফএম কানাডা’র সঙ্গে একটি সাক্ষাৎকারে জানালেন কেমন জীবনসঙ্গী খুঁজছেন নোরা।
বিয়ের জন্য কেমন পাত্র চান জানতে চাইলে এ আইটেম গার্ল বলেন, আমি এমন একজন মানুষকে খুঁজছি যে ঈশ্বরকে ভয় করে এবং যার লালন-পালন খুব ভালো হয়েছে। এরপর অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা আসে।
নোরা আরও যোগ বলেন, আমার এমন একজন দরকার যে ভেতর থেকে সত্যিই ভালো, কারণ বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি। যারা সুবিধাবাদী এবং আপনাকে ব্যবহার করে। মিথ্যাবাদীও আছে।
কিছু লোক বছরের পর বছর আপনার সঙ্গে থাকবে এবং কিন্তু আপনাকে চাইবে না। তারা আপনার টাকা, আপনার জনপ্রিয়তা বা আপনার নেটওয়ার্ক চাইবে। চারপাশে সত্যিই অদ্ভুত মানুষ আছে। ভালো মনের কাউকে পেলে আমি খুশি হব।
এ সময় সন্তান নিয়েও কথা বলেন নোরা। তার ভাষ্য, এতকিছুর পর আসলে সুন্দর চেহারা আসে। আমি বলতে চাইছি, আমার ভালো জেনেটিক্স দরকার কারণ আমি সুন্দর বাচ্চা পেতে চাই।
মাত্র পাঁচ হাজার রুপি নিয়ে ভারত এসেছিলেন নোরা। বলিউডে জায়গা পেতে কঠিন সংগ্রাম করতে হয়েছে তাকে। এক ফ্ল্যাটে নয়জনের সঙ্গে বাস করতে হয়েছে। অর্থের অভাবে করতে হয়েছে ক্ষুধায় কষ্ট। মাঝে আর্থিক প্রতারণার মামলায়ও নাম জড়িয়েছিল নোরার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat