×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৩৪৪৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের পররাষ্ট্র মন্ত্রী দামেস্কোতে তেহরানের কনস্যুলেট ভবনে গত সপ্তাহে ভয়াবহ ইসরায়েলী হামলায় যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে বলে আবারো অভিযোগ করেছেন। 
সিরিয়ার রাজধানীতে নতুন কনস্যুলেট উদ্বোধনের পর সোমবার নতুন করে তিনি এ অভিযোগ করেন।
গত সোমবার ইরানের দামেস্কো কনস্যুলেটে বিমান হামলা চালানো হয়। এতে রিভ্যুউলিশনারি গার্ডের সাত সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে দুই জেনারেলও রয়েছেন।
দামেস্কোর গুরুত্বপূর্ণ মিত্র ইরান এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। 
ইরান ও সিরিয়া হামলার জন্যে ইসরায়েলকে দায়ী করেছে। একইসঙ্গে অভিযোগ করেছে হামলায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 
ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিন দামেস্কোতে সাংবাদিকদের বলেছেন, আমেরিকা এই হামলার জন্যে দায়ী এবং তাকে অবশ্যই এর জন্যে জবাবদিহি করতে হবে। 
এদিকে সোমবার আবদুল্লাহিন দামেস্কো নতুন কনস্যুলেট ভবন উদ্বোধন করেছেন। এ সময়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল মেকদাদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat