×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৫৪৫৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির ‘অন্যতম প্রধান সমন্বয়ক’ চেওসিম বমকে (৫৫) বিশেষ যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃত চেওসিম বম বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারণ পাড়ার মৃত বোয়াল কুম বমের ছেলে।
রোববার বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ।
কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, স্টীলের স্ট্রাকচারের ভিতরের একটি কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। তার থেকে কেএনএফ প্রতিষ্ঠা লাভ করে। চেওসিম বমের সাথে নাথান বমের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। নাথান বম তার বাসায় প্রায় আসতো।
তিনি বলেন, ‘চেওসিম বম সংগঠনের অর্থ সংগ্রাহক। তিনি কেএনএফকে লজিস্টিক সাপোর্ট দিতেন। রুমা ও থানচির ঘটনার কয়েকদিন আগে তার বাসায় কয়েকজন এসে থেকেছিল। তারা তার থেকে পরামর্শ নেওয়ার জন্য এসেছিল। তার পরিকল্পনায় রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি করেছে। জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার প্রশিক্ষণ ও টাকা পয়সার সংগ্রহের পরিকল্পনাটিও তার বাসায়ই করা হতো। 
আইইডি তৈরির জন্য যে স্প্লিন্টার থাকে এর কিছু তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর বাড়িতে তল্লাশি করে একটি এয়ার গান উদ্ধার করা হয় বলে জানান লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat