×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৪৩৪৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে রোববার সামরিক ‘যুদ্ধ মহড়া’ পরিচালনা করেছে। একই দিন ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া যৌথ মহড়া চালায়। চীনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফিলিপাইনসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা রোববার এ অঞ্চলে যৌথ মহড়া পরিচালনা করবে বলে ঘোষণা দেওয়ার একদিন পরে চীন এমন মহড়া পরিচালনার কথা জানায়।
বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ ও বিমান যুদ্ধ মহড়া পরিচালনা করে।
তাদের এক বিবৃতিতে বলা হয়,‘দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলে এমন সকল সামরিক কর্মকান্ড নিয়ন্ত্রণে রয়েছে।’
এ জলসীমায় রোববার চালানো চীনের সামরিক তৎপরতা সম্পর্কে  বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের কয়েক দিন আগে চীন এ  মহড়া পরিচালনা করলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat