×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৫
  • ২৪৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেপালের আছাম জেলায় সোমবার সকালে একটি ট্রাক্টর মহাসড়কে উল্টে যাওয়ায় পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
জেলা পুলিশের মুখপাত্র অর্জুন সৌদ বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, এ দুর্ঘটনায় ‘চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারায়’। 
তিনি আরো বলেন, নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
খবরে বলা হয়, নির্ভরযোগ্য গণপরিবহনের অভাবে নেপালের গ্রামাঞ্চলের লোকজন প্রায়ই ট্রাক্টরে যাতায়াত করে থাকে।
ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে হিমালয়ের দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat