×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৫৫৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ মাসের গোড়ার দিকে নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে অপহৃত আড়াইশ’র বেশি শিক্ষার্থীকে মুক্তি দেয়া হয়েছে। রোববার স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গত ৭ মার্চ কাদুনা রাজ্যের কুরিগায় এ অপহরণ ছিল বিগত কয়েক বছরের মধ্যে এ ধরনের সবচেয়ে বড় ঘটনাগুলোর অন্যতম। এ অপহরণের ঘটনায় নিরাপত্তাহীনতার প্রশ্নে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে।
কাদুনা রাজ্য গভর্নর উবা সানি এক বিবৃতিতে বলেন, ‘অপহৃত কুরিগা স্কুলের শিশুদের অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে।’ তবে তাদের অবস্থা কেমন ছিল সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। 
তিনি সেনাবাহিনী, প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং স্কুল শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য প্রার্থনা করা নাইজেরিয়ার সকল নাগরিককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি সত্যিই আনন্দের দিন।’ 
এ অপহরণের জন্য স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত অপরাধী চক্রকে দায়ী করা হয়। মুক্তিপণের জন্য তারা প্রায় এ ধরনের কাজ করে থাকে।
এদিকে স্বজনরা জানান, অপহরণকারীরা শিক্ষার্থীদের ফেরত দেয়ার জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করে। কিন্তু প্রেসিডেন্ট টিনুবু বলেন, তিনি নিরাপত্তা বাহিনীকে অপহরণকারীদের কোন অর্থ না দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat